মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দু’টি টিউবই ডিসেম্বরে খুলে দেওয়া হবে। এই টানেলটি বাংলাদেশের জন্য একটি মডেল। আজ ২৯ জুলাই শুক্রবার
মীরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের […]
চট্টগ্রাম অফিস মিরসরাইয়ে নাছির উদ্দিন নামে আওয়ামীলীগের এক নেতাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় পেটানোর ঘটনায় পিটানোর ঘটনায় মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঘটনার ১০ দিন পর ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নাছির উদ্দিন বাদি হয়ে বুধবার (২৭জুলাই) রাতে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন। হামলার শিকার নাছির মিরসরাই […]
নিজস্ব প্রতিবেদক লোহাগাড়া থানা ও সন্দ্বীপ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান (৫৪) ও তার স্ত্রী ফেরদৌসী আকতার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার সম্পদ স্থানান্তরের অভিযোগে মামলা দায়ের […]
দেশের জনশক্তি তথা বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে দেশে ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হলো। আজ ২৮ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজান ও সন্ধীপে দুটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। এছাড়াও গোপালগঞ্জ, রংপুর, পাবনা, নরসিংদী, সিরাজগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর, খুলনা, […]
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় ভাঙা সড়কে উল্টে গেছে এক কন্টেইনারবাহী লরি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান রাজ বলেন, বন্দরটিলা এলাকায় ভোরে একটি কন্টেইনারবাহী লরি উল্টে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, বন্দরটিলার ভাঙা সড়কে বৃষ্টির পানি […]
নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় আসন্ন শারদীয় দুর্গোৎসবে মৈত্রী সংঘ এবং দেবেন পাঠাগারের ৫০ বৎসর বর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল মৈত্রী সংঘ মাঠ প্রাঙ্গণে এলাকার সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় মৈত্রী সংঘ এবং দেবেন পাঠাগারের ৫০তম বর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাজেট […]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তাঁর স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আদালত প্রদীপকে ২০ বছর […]
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা রায় ঘোষণার কথা রয়েছে আগামীকাল বুধবার (২৭ জুলাই)। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে মামলাটির রায় ঘোষণা হবে বলে জানা গেছে। মামলায় প্রদীপ ও তার স্ত্রী […]
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার নিবাসী ও বাংলাদেশ কাস্টমসের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাজারী (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ২২ জুলাই শুক্রবার সকালে ভারতের চেন্নাই শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। […]





















