Home Archive by category জাতীয় (Page 103)
জাতীয় লিড নিউজ

মদপান কাণ্ড, ছাত্রী নিহত, আরেক ছাত্রী নেহা গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক+ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর নিহত হওয়ার ঘটনায় এবার নিখোঁজ ছাত্রী নেহাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর বাবার করা মামলায় নেহা এজাহারভুক্ত
আইন আদালত জাতীয় লিড নিউজ

শেখ হাসিনাকে হত্যার চেষ্টা: বিএনপির ৫০ নেতাকর্মীর সাজা

নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। প্রায় ১৯ বছর পর বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল রহমান হাবিবসহ তিনজনকে ১০ বছরের […]
জাতীয় লিড নিউজ স্বাস্থ্য

‘উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে ভ্যাকসিন আবিষ্কার বাংলাদেশের’

নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ বঙ্গভ্যাক্স নামে একটি করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশের গ্লোব বায়োটেক এর গবেষণাগারে করোনাভাইরাসের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান দুই বিজ্ঞানি কাকন নাগ ও নাজনীন সুলতানার সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, […]
জাতীয় বিশেষ লিড নিউজ শিল্প সাহিত্য

এক নজরে এবার একুশে পদক পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক: দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে এবছর একুশে পদক দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের এ পুরস্কার প্রদান করা হবে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ২১ জনের নাম ঘোষণা করা হয়। এতে ভাষা আন্দোলনে অবদান থেকে শুরু করে সঙ্গীত, অভিনয়, আলোকচিত্র, চারুকলা, […]
জাতীয়

৩১ অতিরিক্ত ডিআইজিকে বদলি ও পদায়ন

নিউজ ডেস্ক: পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জের […]
জাতীয় লিড নিউজ শিক্ষা-ক্যাম্পাস

সহনীয় পর্যায়ে আসলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি আরেকটু সহনীয় পর্যায়ে আসলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। জাতীয় সংসদ অধিবেশনে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সংসদ নেতা এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আরেকটু সহনীয় হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এসময় বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি) […]
জাতীয় প্রেসনোট লিড নিউজ

আল জাজিরার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর

নিউজ ডেস্ক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে আইএসপিআর বলেছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত […]
জাতীয় রেলওয়ে লিড নিউজ

রেলওয়ের নতুন মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেন্দ্র নাথ মজুমদার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত ছিলেন। আজ থেকেই তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে […]
জাতীয় লিড নিউজ শিল্প সাহিত্য শোক ও স্মরণ

রক্তে রাঙানো ফেব্রুয়ারি
শুরু হলো ভাষার মাস

নিউজ ডেস্ক: ‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস শুরু হচ্ছে সোমবার। এ দিন থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী। বাঙ্গালী জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির […]
জাতীয় দেশজুড়ে লিড নিউজ শিল্প সাহিত্য

অনলাইন একুশে বইমেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: মাসব্যাপী অনলাইন বই মেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে রোববার (৩১ জানুয়ারি) অনলাইনে বইঅনলাইনবিডিডটকম (boionlinebd.com) আয়োজিত ১ থেকে ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন তিনি। আয়োজক সংস্থার কর্ণধার রবীন আহসান এসময় শুভেচ্ছা বক্তব্য দেন। বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে অনলাইন বই মেলা আয়োজনে উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. […]