জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমানোর
বুয়েটশিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টুরোডে ডিবি কার্যালয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এক সংবাদ ব্রিফিংয়ে ফারদিনের ‘আত্মহত্যার’ পেছনের কিছু কারণের কথা উল্লেখ করেছেন। ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘অনেক দিন ধরে আমরা এর তদন্ত করছি। ঘটনার দিন তিনি ঢাকা […]
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ মঙ্গলবার সকালে সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এদিন রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক […]
সোনালী ব্যাংকের ৫ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ নয়জনকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার পাঁচ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন রোববার এ রায় ঘোষণা করেন। তবে দুই ধারার সাজা একত্রে চলবে বলে তাদের ১০ বছর কারাভোগ করতে হবে। এছাড়া সাবেক […]
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত মহাপরিচালক মো. কামরুল আহসান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রেল বিভাগের উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অবকাঠামো) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। […]
করোনা প্রতিরোধসামগ্রী ক্রয়ে দুর্নীতিতে সংশ্নিষ্টতা এবং রেলের ইঞ্জিন কেনায় অনিয়মের তদন্তে তাঁর নাম এসেছিল। তাঁকে মামলা থেকে বাঁচাতে লোক দেখানো সতর্কও করেছিল কর্তৃপক্ষ। কিন্তু যোগ্যতা শর্ত শিথিল করে সেই কর্মকর্তার পদোন্নতির জন্য বারবার প্রস্তাব দিয়েছে রেল মন্ত্রণালয়। সবশেষ তাঁর জন্য আধাসরকারি পত্র (ডিও) দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেলের মহাপরিচালক (ডিজি) পদে ওই কর্মকর্তাকে […]
ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া ও এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় রিট করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ […]
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আদালত। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। দুদককে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, ‘ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, […]
চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন করা হবে শনিবার (২৬ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত […]
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহসহ দেশের ২৩টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনল সরকার। এর মধ্যে এবারই প্রথমবারের মতো ২৫তম বিসিএসের কর্মকর্তাদের ডিসি করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কয়েকটি জেলায় বদলির মাধ্যমে এবং বাকি জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, […]






















