জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ মঙ্গলবার সকালে সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিন রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে।
সূত্রঃ দ্য ডেইলী স্টার












