চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের বদলি ও নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বরণ উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক অনুষ্ঠান সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিএসইবি চট্টগ্রামের সভাপতি আবদুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক শহিদুল হাসান, অর্থ সম্পাদক মোঃ আলমগীর কবীর, সদস্য বদরুজ্জামানসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রাম জেলায় যোগদানের পর থেকে সকল কাজ সততা ও নিষ্টার সাথে করেছি। আপনাদেরকে নিয়ে নিরলসভাবে কাজ করছি বলে সেবার দিকে চট্টগ্রাম জেলা এখন দেশের সর্বশ্রেষ্ট জেলা। এ জেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। সবাই আমাকে সহযোগিতা করার কারণে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। এ জেলার মানুষের কথা আমি কখোনো ভুলব না। আমার এ অর্জন সকল কর্মকর্তা-কর্মচারীগণকে ঊৎসর্গ করলাম।
চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়নে সর্বস্তরের কর্মকর্তা-কমর্চারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
আইডিএসইবি নেতৃবৃন্দরা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মাত্র দু’বছরে অত্যন্ত সাহসিকতা, দক্ষতা ও আন্তরিকতার সাথে যে দায়িত্ব পালন করেছেন তা চট্টগ্রাম জেলায় নজির ও ইতিহাস হয়ে থাকবে। তাঁর সকল কর্মকান্ড জেলার সর্বত্রই জানান দিয়েছে। সরকারি ভূমি উদ্ধার, ভূমি দস্যু ও দূর্নীতি দমন ও প্রান্তিক মানুষের সেবায় তিনি কঠোর ও নিরলসভাবে কাজ করেছেন। তিনি একজন নিরহঙ্কারী ও সদালপী মানুষ। চট্টগ্রাম জেলার মানুষ ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে কখনো ভুলবে না। ###












