ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি ভারতের পক্ষেও নেই, পাকিস্তানের পক্ষেও নেই—তারা শুধু বাংলাদেশের স্বার্থে রাজনীতি করছে। শনিবার এক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “নতুন সরকার এসেছে। আমরা চাই, তারা দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুক […]
থাইল্যান্ডে সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না। নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ভারত। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ওই বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় […]
বেইজিং, ২৮ মার্চ, ২০২৫: বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য […]
বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে ঈদের পর গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আদালত থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসির করণীয় সম্পর্কে জানতে চাইলে […]
ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার তোপের মুখে সারজিস পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাগ্বিতণ্ডায় জড়ান এই দুই নেতা। তাদের […]
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপস করে বিগত সময় যারা রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার কোনো দাম নেই। প্রথম স্বাধীনতা-দ্বিতীয় স্বাধীনতা তাদের কাছে গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। বৃহস্পতিবার ‘২০২১ সালে মোদি-বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে’ আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। […]
জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত তা আমলে […]
চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস […]
জুলাই আন্দোলনের দ্বিতীয় শহিদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রামের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির, […]






















