সিনিউজ ডেস্ক চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনসংক্রান্ত ফাইলে এমন মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রণালয়ের এ মতামত
সিনিউজ ডেস্ক সংক্রমণ শনাক্ত হওয়ার প্রায় চার সপ্তাহ পর খালেদা জিয়া করোনাভাইরাসমুক্ত হয়েছেন বলে তার এক চিকিৎসক জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডা. মুহাম্মদ আল মামুন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। রোববার সকালে তিনি বলেন, “ম্যাডামের তৃতীয় দফা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ও দ্বিতীয় দফা টেস্টের রেজাল্ট পজেটিভ ছিল।” […]
সিনিউজ ডেস্ক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাাঁকে বিদেশ নেয়ার ব্যাপারে আজ রোববার সিদ্ধান্ত আসতে পাাা।রর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি কী মতামত দিয়েছেন, সেটি বলেননি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে বলে তিনি জানিয়েছেন। এর আগে শনিবার বিকালে আইনমন্ত্রী […]
সিনিউজ ডেস্ক বাংলাদেশে ভারতীয় করোনাভাইরাসের ভেরিয়েন্ট (ধরন) পাওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দুই দেশের মধ্যে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে। গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই শনিবার দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার কথা জানায় […]
সিনিউজ ডেস্ক বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় একটি ধরন পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এটি পেয়েছে। আর এ–সংক্রান্ত তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) প্রকাশিত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত ব্যক্তি প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ। বেসরকারি […]
সিনিউজ ডেস্ক করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া ও মাওয়া ফেরিঘাটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকার কথা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘরমুখো মানুষের চাপে পাটুরিয়া ফেরিঘাট থেকে দুটি ফেরি কিছু যানবাহন ও কয়েক শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (৮ মে) দুপুর সোয় ১২টার […]
সিনিউজ ডেস্ক আজ শনিবার সকাল ছয়টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ আছে। হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় ঘাট এলাকায় ছোট গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন আটকে থাকা গাড়ির চালক ও সাধারণ যাত্রীরা। এর মধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যান পারাপারে একটি ফেরি পাটুরিয়া ঘাটে ভেড়াতে গেলে […]
সিনিউজ ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট করে দেয়ার জন্য বন্ধের মধ্যেও পাসপোর্ট অফিস খোলা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা পাসপোর্টটি তৈরি করে দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন সরকারের তরফ থেকে নির্দেশ যাওয়ার পর পরই পাসপোর্ট মিলবে খালেদা জিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য সশরীরে উপস্থিত থেকে […]
সিনিউজ ডেস্ক একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল মারা যান। এর কয়েকদিন পর মারা যান তার শাশুড়ি। আজ বৃহস্পতিবার মারা গেলেন তার শ্বশুরও। তিনজনের পরপর মৃত্যুতে শোকে স্তম্ভিত এই পরিবার। রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। এর আগে ১৬ এপ্রিল সকালে সন্তান […]
সিনিউজ ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনসহ তিনজন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যরা হলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) সভাপতি এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।




















