Home নিউজ বক্স Archive by category আইন আদালত (Page 10)
আইন আদালত চট্টগ্রাম

বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের চেষ্টার অভিযোগ

  হাটহাজারীতে প্রাচীন মন্দির মেখল পুণ্ডরীক ধামের অধীন লক্ষ্মী জনার্দন সরোবরের জায়গা দখলের অভিযোগ উঠেছে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে। রোববার
আইন আদালত চট্টগ্রাম

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরঃ দু’মামলায় আসামি ৫৩৮,গ্রেপ্তার ২৪

  চট্টগ্রাম নগরীর জামালখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র–ইতিহাসসংবলিত ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি থানায় পুলিশের এক এসআই এবং চকবাজার থানায় মামলাটি করেন ছাত্রলীগকর্মী সাফায়েত রাজু। মামলায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫৩৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব মামলায় ২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত […]
আইন আদালত জাতীয়

এক ওসি,তার স্ত্রী ও শাশুড়ির ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ,দুদকের মামলা

  ফেনীতে কর্মরত এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে আজ বৃহস্পতিবার করা মামলায় ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শাশুড়িকেও আসামি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সৈয়দ আবদুল্লাহ। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার […]
আইন আদালত চট্টগ্রাম

সাংবাদিক কন্যা রাইফা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করতে পিবিআইকে সিইউজের স্মারকলিপি

  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা হত্যা মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে চার্জশিট প্রদানের দাবিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বরাবরে স্মারকলিপি দিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ। রোববার (১১ জুন) দুপুরে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানার কাছে […]
আইন আদালত চট্টগ্রাম

দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু

  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামি পক্ষের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ […]
আইন আদালত চট্টগ্রাম

মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত  আসামি কালু গ্রেপ্তার

  আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কালুকে গ্রেপ্তার করেছে পিবিআই। শনিবার (৩ জুন) ভোর রাতের দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নগরের বিশ্বকলোনী এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পিবিআই’র সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা এর সত্যতা নিশ্চিত করেছেন। পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত মিতু হত্যায় সরাসরি কিলিং […]
আইন আদালত জাতীয়

সোনা কারবারি আবুর জামিন স্থগিত

২০৪ কোটি টাকা অর্থপাচারের মামলায় সোনা চোরাকারবারি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আবু আহাম্মদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ৮ মে পর্যন্ত এই জামিন স্থগিত করা হয়েছে। ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এই আদেশ দেন। […]
আইন আদালত জাতীয়

দুবাইয়ে ৫৪৯ বাংলাদেশির সম্পদের খোঁজে দুদক

  অর্থ পাচার করে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৫৪৯ বাংলাদেশির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তিন সদস্যের বিশেষ টিম এই অনুসন্ধান শুরু করেছে। তাদের বিরুদ্ধে দেশটিকে দুবাইয়ে ৩১৫ মিলিয়ন ডলারে মোট ৯৭২টি আবাসনের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায়, ৫৪৯ জন বাংলাদেশির বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিপুল […]
আইন আদালত আন্তর্জাতিক বিদেশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রেপ্তার

  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে পৌঁছার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। আদালতে হাজির হওয়ার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর আদালতের অন্যান্য প্রক্রিয়া শুরু […]
আইন আদালত আন্তর্জাতিক বিদেশ

ট্রাম্প যে কোন সময় গ্রেপ্তার! 

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার ট্রাম্পকে আদালতে হাজির করা হতে পারে। সেদিন শুনানির সময় ট্রাম্পকে অভিযোগ পড়ে শোনানো হবে। এটি প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হবে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন এই প্রেসিডেন্টআদালতে উপস্থিত হলে মার্কিন সিক্রেট সার্ভিস তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এই সিক্রেট সার্ভিস সাবেক মার্কিন প্রেসিডেন্টদের সুরক্ষায় কাজ করে। ড্যানিয়েলস […]