অপু বড়ুয়া শহর ছেড়ে অনেক দূরে মধুমতির পাড়ে মনটা আমার যায় ছুটে যায় হঠাৎ বারেবারে। ওই নদীটির পাড়েই আছে টুঙ্গিপাড়া গ্রাম বিশ্বজুড়ে সবাই জানে ওই গ্রামের নাম। ছায়ায় ঘেরা মায়ায় ঘেরা হাজার পাখির গান
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক শিশুকে স্মার্ট ও যোগ্য নাগরিক হতে হবে। তাদেরকে মেধামননে ও সৃজনশীলতায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদেরকে আন্তরিক হতে হবে। শিশুদের নীতি-নৈতিকতা শেখাতে হবে। […]
অপু বড়ুয়া গাছ আমাদের বন্ধু শুধুই নয় গাছের মতো আপন কে আর হয়! ঝিরিঝিরি গাছের পাতা দেখলে জুড়ায় মন ; প্রাণ বায়ুতে সজীব রাখে জীবন যতক্ষণ। প্রখর রোদে গাছের ছায়া শান্তিতে দেয় ভরে না থাকলে গাছ ফলফলারি পেতাম কেমন করে। যতই লিখি গাছের কথা হয় না বলা শেষ ; গাছ আছে তাই সবুজ শ্যামল আমার […]
অপু বড়ুয়া নদী সত্য পাহাড় সত্য সত্য বৃক্ষ নদী সত্য সুন্দর ঝর্ণাধারা ঝরছে নিরবধি। সত্য আকাশ সত্য বাতাস সত্য ফল ও ফুল – সত্য পাখি দোয়েল কোয়েল গানেরই বুলবুল। চাঁদ সত্য সূর্য সত্য সত্য আকাশ মাটি সবার ওপর সষ্টা সত্য সৃষ্টি ও তাঁর খাঁটি। জন্ম সত্য মৃত্যু সত্য সত্যের নেই ক্ষয় সত্য জীবন ধন্য জীবন […]
মোহাম্মদ সফিউল আলম যে ছিলো প্রজন্মের অগ্রণী একজন ক্লাসে এবং ক্লাসের বাইরে রাজপথে, করিডোরে কবিতা পাঠের জমজমাট আসরে যে ছিলো তুখোড় সবচেয়ে যে ছিলো উচ্ছল, প্রানখোলা নিবিড় কুঞ্জের বৈশাখী আয়োজনে কিংবা যে কোন সাংস্কৃতিক সন্ধ্যায় হারমোনিয়ামে মায়াবী সুর তুলে সাবলিল স্বচ্ছন্দে গাইতো- “তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া…..” যে ছিলো মিছিলের সবচেয়ে মুখরিত একজন প্রতিবাদী, […]
অপু বড়ুয়া কী যে মায়ার পরশ মাখা আমার মায়ের হাতে ; কার তুলনা করি আমি আমার মায়ের সাথে। জোছনা রাতের চাঁদের আলো তারার ঝিলিমিলি তাদের সাথে পাই না আমি মায়ের কোন মিলই। সুবাস মাখা জুঁই- চামেলি হাসনাহেনা- টগর- বেলি স্বর্ণচাঁপা- গোলাপ- গাঁদা গন্ধ বিলায় যতো তাদের সুবাস নয়তো আমার মায়ের গায়ের মতো। ছায়ায় -মায়ায় পরশ […]
অপু বড়ুয়া আঁধার ঘেরা ছাব্বিশে শে মার্চ জাতির পিতার নির্দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ছুটলো জাতি বীরবেশে। উঠল বেজে যুদ্ধভেরী আর কী বলো হার মানি ; যুদ্ধকালে মুজিবনগর হয় বাঙালি রাজধানী। মেহেরপুরের আম্রকানন উঠল নতুন সাজ করে স্বাধীন ভূমি মুক্ত করার লক্ষ্যে সবাই কাজ করে। উঠলো গড়ে দেশ শাসনের মন্ত্রিসভা কার্যালয় ইতিহাসে মুজিবনগর একাত্তরের মন্ত্রণালয়। ———**********———-
অপু বড়ুয়া সাগরপাড়ের মহেশখালী আদিনাথের পাহাড় গেলেই তুমি দেখতে পাবে নীল-সবুজের বাহার। জল পাখিদের কলস্বরে মন হারাবে দিশে উদাস হাওয়া দোল জাগাবে জুম- ফসলের শিসে। মনটা হবে ইছলবিছল দূরের মাঠের ডাকে হারিয়ে যাবে দৃষ্টি তোমার সারস পাখির ঝাঁকে। মহেশখালীর বাঁক ছাপিয়ে হাজার মাছের খেলা দেখতে দেখতে কেমন করে হারিয়ে যাবে বেলা। ঢেউ জাগালে নীলাভ সাগর […]
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২১ ও ২০২২ প্রদান অনুষ্ঠান আজ ২ মার্চ ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার বিকেল ৫টায় একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২১ প্রাপ্ত […]
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি-সাংবাদিক শুকলাল দাশের কিশোর কাব্য ‘আনন্দপুরের দিন’। নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলায় শৈলী প্রকাশনের (৪৯ ও ৫০ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে বইটি। শুকলাল দাশের কবিতায় ছন্দময়, নান্দনিকতা ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে। এর আগেও কবির উপন্যাস ও কাব্যগ্রন্থ […]

















