চট্টগ্রাম শিল্প সাহিত্য

আমার মা

অপু বড়ুয়া

কী যে মায়ার পরশ মাখা
আমার মায়ের হাতে ;
কার তুলনা করি আমি
আমার মায়ের সাথে।

জোছনা রাতের চাঁদের আলো
তারার ঝিলিমিলি
তাদের সাথে পাই না আমি
মায়ের কোন মিলই।

সুবাস মাখা জুঁই- চামেলি
হাসনাহেনা- টগর- বেলি
স্বর্ণচাঁপা- গোলাপ- গাঁদা
গন্ধ বিলায় যতো
তাদের সুবাস নয়তো আমার
মায়ের গায়ের মতো।

ছায়ায় -মায়ায় পরশ মাখা
মায়ের আঁচল খানি
আমার মা তো চাঁদ তারা আর
সকল ফুলের রানী।
—————————-

Related Posts