Home Archive by category নিউজ বক্স (Page 39)
চট্টগ্রাম সংগঠন খবর

দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ প্রভূত উন্নতি করেছেঃ মহাপরিচালক

  সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান বলেছেন, ভূমিকম্প ও দুর্যোগপ্রবণ বাংলাদেশে দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা অর্জন করা জরুরি। এ ক্ষেত্রে সচেতনতার কোন বিকল্প নেই।
অপরাধ জাতীয়

সংবাদ প্রকাশের জেরঃ চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় নাদিমকে হত্যাঃ র‍্যাব

  শায়েস্তা করতে জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে সাংবাদিক নাদিমকে হত্যার […]
অপরাধ জাতীয়

রাজমিস্ত্রী থেকে অঢেল সম্পদের মালিক চেয়ারম্যান বাবু

সিনিউজ ডেস্ক এক সময় ‘নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)’ ও মুদি দোকানির কাজ করতেন, পরে সক্রিয় হন রাজনীতিতে। রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। বলা হচ্ছে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি ও মূল হোতা জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর কথা। দৈনিক ইত্তেফাকের […]
চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন মাঠে মারা গেছে : তথ্যমন্ত্রী

  তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন মাঠে মারা গেছে, শুধু মির্জা ফখরুল সাহেবসহ তাদের নেতাদের মুখে আছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্তর্জাতিক মহলের হাতে পায়ে ধরে বিভিন্ন সময়ে তুলে ধরেছে। কিন্তু কোনো দেশ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন করে নাই […]
চট্টগ্রাম সংগঠন খবর

নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিইউজের 

  জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্তের দাবি জানান তারা। […]
অপরাধ চট্টগ্রাম

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরঃ শিবির ক্যাডার জাহিদ্দা গ্রেপ্তার

  শিবির নাছির বাহিনীর এক সময়ের অন্যতম সহযোগী দুর্ধর্ষ শিবির ক্যাডার গিয়াস উদ্দিন আহমেদ প্রকাশ জাহিদ্দ্যেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ১৪ জুন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের সম্পৃক্ততা পাওয়ায় তার ভাই যুবদল ক্যাডার নওশাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করলে, সেটা জানতে পেরে তার ভাই জাহিদ্দ্যে দৌড়ে পালানোর সময় ডিবি পুলিশের পাঁচ সদস্য তাকে দৌড়িয়ে আটক করে। জানা […]
আইন আদালত চট্টগ্রাম

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরঃ দু’মামলায় আসামি ৫৩৮,গ্রেপ্তার ২৪

  চট্টগ্রাম নগরীর জামালখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র–ইতিহাসসংবলিত ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি থানায় পুলিশের এক এসআই এবং চকবাজার থানায় মামলাটি করেন ছাত্রলীগকর্মী সাফায়েত রাজু। মামলায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫৩৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব মামলায় ২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত […]
চট্টগ্রাম স্বাস্থ্য

১৮ জুন চট্টগ্রামে  দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সারাদেশের ন্যায় আগামী ১৮ জুন রোববার চট্টগ্রাম জেলায় অনুষ্টিত হবে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩। ঐ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার স্থায়ী, ভ্রাম্যমান ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ […]
আইন আদালত জাতীয়

এক ওসি,তার স্ত্রী ও শাশুড়ির ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ,দুদকের মামলা

  ফেনীতে কর্মরত এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে আজ বৃহস্পতিবার করা মামলায় ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শাশুড়িকেও আসামি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সৈয়দ আবদুল্লাহ। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার […]
চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

শুদ্ধাচার পুরস্কারে মনোনীত  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নুরুজ্জামাল

  চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ নুরুজ্জামাল শুদ্ধাচার পুরস্কার (২০২২-২০২৩)-এর জন্য মনোনীত হয়েছেন। গত রোববার (১১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। সরকারি কর্মচারিদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০২১ অনুযায়ী প্রতি অর্থবছরে শুদ্ধাচার চর্চার নিমিত্তে এ পুরস্কার প্রদান করা হয়। প্রাথমিক […]