শিবির নাছির বাহিনীর এক সময়ের অন্যতম সহযোগী দুর্ধর্ষ শিবির ক্যাডার গিয়াস উদ্দিন আহমেদ প্রকাশ জাহিদ্দ্যেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
১৪ জুন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের সম্পৃক্ততা পাওয়ায় তার ভাই যুবদল ক্যাডার নওশাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করলে, সেটা জানতে পেরে তার ভাই জাহিদ্দ্যে দৌড়ে পালানোর সময় ডিবি পুলিশের পাঁচ সদস্য তাকে দৌড়িয়ে আটক করে।
জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর এই গিয়াস প্রকাশ জাহিদ্দ্যে খোলস পালটিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এবং তাদের সাথে সখ্যতা গড়ে তুলে। দীর্ঘদিন ধরে এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছে। স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙ্গিয়ে শিবির ক্যাডার নিক্সন ও সরোয়ারের সহযোগী হয়ে চট্টগ্রামে চাঁদাবাজি,অস্ত্র ব্যাবসা,ভুমি দখল ও মাদক ব্যাবসা সহ এমন কোনো অপরাধ নাই সে করে না।












