Home Archive by category লিড নিউজ (Page 53)
জাতীয় লিড নিউজ

৭ ব্যাংকে ৮৬৮ জন লোকবল নিয়োগ

  সিনিউজ ডেস্ক ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সোনালী
চট্টগ্রাম লিড নিউজ

চকরিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত তিন ভাই বোন অঙ্গার

  নিজস্ব প্রতিবেদক   চকরিয়ায় সোমবার গভীর রাতে আগুনে পুড়ে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের সাবানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। তারা ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিল। নিহত শিশুরা হলো জাহেদুল ইসলাম (১২), ফৌজিয়া জান্নাত মীম (১০) ও আফিয়া জান্নাত মিতু (৮)। তারা সাবানঘাটা এলাকার জাকের হোসেনের […]
জাতীয় লিড নিউজ

তৃতীয় সন্তানের বাবা হলেন অলরাউন্ডার সাকিব

  সিনিউজ ডেস্ক তৃতীয় সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই মেয়ের পর পুত্রসন্তানের বাবা হলেন তিনি। নবজাতক ও সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। সাকিবের […]
আন্তর্জাতিক লিড নিউজ

১৭ মার্চ দুবাইয়ে বুর্জ্য খলিফায় প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি ও জন্মশতবার্ষিকীর লোগো

  নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি দুবাইয়ে বিশ্ব বিখ্যাত ও সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফা এবার আলোকিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে। জানা গেছে, ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি, জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) […]
জাতীয় লিড নিউজ

এস কে সুর ও শাহ আলম গ্রেপ্তার না হওয়ায় বিস্ময় প্রকাশ হাইকোর্টের

সিনিউজ ডেস্ক সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পি কে হালদারের সহযোগি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমকে দুর্নীতি দমন কমিশন-দুদক কেন এখনও গ্রেপ্তার করছে না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে হাই কোর্ট। দুদক তাদের গ্রেপ্তারের পদক্ষেপ না নিলে আদালত এ বিষয়ে আদেশ দিতে […]
জাতীয় লিড নিউজ

পি কে হালদারের ঘনিষ্ট দু”বান্ধবী ছিল সতীনের মত!!

  সিনিউজ ডেস্ক সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদারের দুই বান্ধবী ছিল সতীনের মত।  হালদারের সাথে কে বিদেশে অভিসারে যাবে রীতিমত তার প্রতিযোগিতা হত। তার দুই বান্ধবীর মধ্যে একজনের নাম নাহিদা রুনাই। অন্যজনের নাম অবন্তিকা বড়াল। এক কথায় এই দু’জনের সঙ্গেই পি কে হালদারের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রী’র […]
চট্টগ্রাম লিড নিউজ

কক্সবাজারের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় চট্টগ্রামে গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহকে নগরীর খুলশী থেকে গ্রেপ্তার করেছে দুদক। বিজয় বর্তমানে খাগড়াছড়ি জেলা প্রশাসনে কর্মরত রয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খুলশি থানার এমইএস কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে দুদক সমম্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কাজী […]
আন্তর্জাতিক লিড নিউজ

অগ্নিগর্ভ মিয়ানমার,গুলিতে একদিনেই নিহত ৩৯ বিক্ষোভকারি

  সিনিউজ ডেস্ক মিয়ানমারের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গুলিতে নিহত হচ্ছে আন্দোলনকারিরা। গত রবিবার (১৪ মার্চ) সবচেয়ে রক্তাক্ত দিন দেখার মধ্য দিয়ে রক্তাক্ততা বাড়ছে মিয়ানমারে। এদিন দেশজুড়ে ৩৯ জন নিহত হয়েছেন। বিডিনিউজ মানবাধিকার সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন অভ পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ইয়াংগনের হ্লাইংথায়া এলাকায় নিরাপত্তা বাহিনী গণতন্ত্রপন্থি ২২ প্রতিবাদকারীকে হত্যা করেছে। এছাড়া দেশটির অন্যান্য […]
জাতীয় লিড নিউজ

৩০ মার্চই খুলছে স্কুল কলেজ

  সিনিউজ ডেস্ক আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মার্চেই দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে […]
জাতীয় লিড নিউজ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল

  ঢাকা অফিস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল। ফৌজদারি […]