উপজেলা চট্টগ্রাম শোক ও স্মরণ

ফটিকছড়ির ধুরুং খালে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কাউছার নামে ১৪ বছর বয়সী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে । দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার অভিযান চালিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১ জুলাই শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ মর্মান্তিত ঘটনা ঘটে। নিহত কিশোর ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের ৮নং ওয়ার্ডের সিরাজ মিস্ত্রির বাড়ির আব্দুল খালেদের পূত্র ও ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় দুই কিশোর মিলে প্রতিদিনের মতো পাশ্ববর্তী ধুরুং খালে গোসল করতে যায় । দুইজন একত্রে পানিতে ডুব দেয়ার পর এক পর্যায়ে কাউছার জানায়, কে যেন তার পা ধরে টানছে । বিষয়টি সাথে থাকা অপর কিশোর দৌড়ে গিয়ে পরিবারকে জানায়। তৎক্ষনাৎ পরিবারের লোকজন এসে খোঁজাখুজি করতে থাকে। পরে হদিস না পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় । দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল মৃত অবস্থায় কাউছারের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী কিশোর আব্দুল্লাহ বলেন, গোসল করতে আসলে দেখি সে পানিনে ভাসমান বাশের উপর বসা । পরে যখন পানিতে নেমেছি তখন দেখি কাউসার হঠাৎ করে লাফ দিয়ে ডুবে যাচ্ছিল এবং হাত উপরে তুলে নাড়াচ্ছে। ধরতে চেষ্টা করে পারিনি। পরে একটু দূরে গিয়ে পুরোটা ডুবে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামাল উদ্দিন বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ডুবুরি ব্যবস্থা না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তিনটার দিকে ৪ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে ৫টা দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

Related Posts