আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

 

সনজিত কুমার শীল

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর এই ঈদ প্রবাসের মাটিতে পরিবার পরিজন ছেড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা ছুটে চলে একে অপরের দ্বারে।
পরিবার ব্যতীত প্রবাসে একাকিত্বকে ভুলে নিজেকে হাসি খুশি রাখতে আমিরাতে বসবাসরত বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি প্রতিদিন বাংলাদেশের চেয়ারম্যান মাই টিভি সংযুক্ত আরব আমিরাত দর্শক ফোরাম’র সভাপতি, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আল আবিরের সাধারণ সম্পাদক ফিউচার হোম রিয়েল স্টেট এর চেয়ারম্যান ইয়াকুব সুনিক।
এ সময় উপস্থিত ছিলেন এস এ টিভির প্রতিনিধি বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ,কমিউনিটি ব্যক্তিত্ব মাই টিভি সংযুক্ত আরব আমিরাত দর্শক ফোরামের সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ আলী, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা স্বাধীন দেশ টিভির সিইও মাহবুব হাসান হৃদয়, বাংলাদেশ প্রেস ক্লাব আরব আমিরাতের সভাপতি সময় টিভির আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির দুবাই উত্তর আমিরাত প্রতিনিধি মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাই টিভি আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল, বাংলাদেশ প্রেসক্লাব আরব আমিরাতের অর্থ সম্পাদক আমিরাত সংবাদের সম্পাদক মোহাম্মদ ইমসমাইল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সি প্লাস আরব আমিরাত প্রতিনিধি ইসতিয়াক আসিফ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত খোকন, আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, সহ-দফতর সম্পাদক মামুনুর রশিদ, সদস্য মোহাম্মদ ওসমান সহ আরো অনেকেই ।

Related Posts