জাতীয় রাজনীতি

আগামী জাতীয় নির্বাচন ২ দফায় চায় তরিকত ফেডারেশন

======================
এমরান ফরহাদ,

– আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে । ২৮জুলাই বিকেলে অনুষ্ঠিত সংলাপে দলটির পক্ষ থেকে ১১টি প্রস্তাব দিয়েছে । সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনে অর্ধেক আসনে ইভিএমসহ দুই দফা নির্বাচন চায় দলটি ।

জানতে চাইলে এমনটি বলেন, দলটির চেয়ারম্যান ফটিকছড়ি এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি। তিনি বলেন, ৩শত আসনের মধ্যে প্রথম দফা নির্বাচনে দেড়শত আসন পরে ১৫দিন পরে আরো দেড়শত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

সংলাপে দলটির চেয়ারম্যান ফটিকছড়ি এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব আলহাজ্ব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, সহ সভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ নূরে কামাল সুরেশ্বরী, সহ সভাপতি শাহ বদরুল আমিন রিজভী, ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, শাহ মোহাম্মদ আলী হোসাইন, আলহাজ্ব জাহিদ বাহার শিপলু, শাহ কুতুবউদ্দিন বখশী, আলহাজ্ব মোঃ সেলিম মিয়াজি, এ্যাডঃ ফেরদৌস আহমেদ আসিফ।

লিখিত আকারে প্রস্তাবগুলো উত্থাপন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

Related Posts