চট্টগ্রাম ধর্ম

বোয়ালখালীর চরণদ্বীপে সৈয়দ রহমত কবির মিয়া শাহ’র ওরশ মঙ্গলবার

 

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ হযরত ছৈয়দ মাওলানা আমিনুল হক হারবাংগিরী (ক.) শাহ’র একমাত্র পুত্র হাজত রওয়া, মুসকিল কোশা, হাদিয়ে জামান, ফানাফিল্লা, বাকাবিল্লা, হযরত মাওলানা শাহছুফি সৈয়দ রহমত কবির মিয়া শাহ্ (রাঃ) এর বার্ষিক ওরশ আগামী ২ আগস্ট ২০২২ ইংরেজী মঙ্গলবার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত দিন-রাত ব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা শাহ্ছুফি ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ্ আল-হারবাংগিরী (ম.জি.আ.) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##

Related Posts