আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে বাংলাদেশি প্রবাসীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার ১৭ সেপ্টেম্বর) বিকেলে দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন উপস্থিত ছিলেন । এছাড়াও রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল , যায়িদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুর খন্দকার ,সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার , বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।












