উপজেলা চট্টগ্রাম নির্বাচন

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ২ নভেম্বর 

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । ২০ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০২নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস।
মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব  মো. আতিয়ার রহমান ২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
নির্বাচনের তফসিল অনুসারে ০৬অক্টোবর মনোনয়নপত্র দাখিলে শেষদিন । ১০ অক্টোবর যাচাই-বাছাই, প্রত্যাহার ১৭ অক্টোবর ও ভোট গ্রহণ ০২ নভেম্বর ইভিএম মাধ্যমে।
উল্লেখ্য, ফটিকছড়ি পৌরসভা গঠনের পর এবার সহ ৩য় বার নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Related Posts