আন্তর্জাতিক আরব আমিরাত ধর্ম

আল আইনে দুর্গা উৎসবের পূর্ণমিলনী উদযাপিত 

সনজিত কুমার শীল
সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। গত ১৫ ই অক্টোবর ২০২২ইং সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আন আইনে প্রবাসী সনাতনীদের উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের, উৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সুপার রেস্টুরেন্ট মমতাজ হলে অনুষ্ঠিত হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু বাদল রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী সমাজের গর্ব বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর ব্যক্তিত্ব শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবুধাবি পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মৃনাল কান্তি ধর মিলন।
মহতি এই পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত ব্যক্তিবর্গ তাদের মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিক সনজিত শীল, প্রসেনজিৎ শীল, কানু দাস, সঞ্জয় শীল এবং বাংলাদেশ থেকে আগত উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী রথীন মিত্র এবং বিশিষ্ট ঢোল বাদক শুভ সরকার এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মন্দিরের ভক্ত সজ্জন মন্ডলী।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এরপর এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী বিকো রায় এবং গুরুত্বপূর্ণ এবং সাংগঠনিক বক্তব্য প্রদান করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ ঘোষ এবং সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী উত্তম কুমার হাওলাদার এবং আরো গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সহ সভাপতি মিন্টু মল্লিক, শিবু দত্ত।
অনুষ্ঠানে আগত সকল ভক্ত মন্ডলীদের উদ্দেশ্যে সনাতনীদের গর্ব বাবু অদুল কান্তি চৌধুরী তার গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান করেন এবং এর পরবর্তীতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পী রথীন মিত্র এবং শুভ সরকার কে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের সহযোগিতায় জন্যে মরুতীর্থ প্রবাসী গীতা সংঘ, আল আইন লোকনাথ সেবাশ্রম এবং সৎসঙ্গ মন্দিরের প্রতিনিধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজা উযাপন পরিষদের সহ-সভাপতি শ্রীযুক্ত বাবু অলক কর্মকার মিঠু দে, সুজন শর্মা, উপদেষ্টা শঙ্করনাথ, অর্থ সম্পাদক সঞ্জয় পাল ও বিষ্ণু শীল এবং পূজার নীতি নির্ধারক কমিটির সদস্য বাবু সুজন দাস, প্রকৌশলী শম্ভু শীল, চন্দন নাথ,সুমন পাল, সজল নাথ, সঞ্জিত সূত্রধর, বাসু দেব শর্মা, বাসু দে, পিয়াস আচার্য্য, দয়াল বৈদ্য, সঞ্জিত শীল, শুভাশীষ দত্ত, শিমুল নাথ, সুব্রত দাস, অশোক নাথ, শিমুল শীল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিহির শর্মা এবং সাংস্কৃতিক সম্পাদক সুজন দত্ত।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দূর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষের দিকে উপমহাদেশের বিশিষ্ট বাউল শিল্পী রথীন মিত্রের গানে গানে মাতিয়ে তোলেন এবং প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।

Related Posts