আন্তর্জাতিক আরব আমিরাত

বাংলাদেশ দূতাবাস, আবুধাবির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

 

বাংলাদেশ দূতাবাস, আবুধবির আয়োজনে শোকাবহ আবহে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জনতা ব্যাংক লিঃ এর কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানো হয়। এ দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের দুইজন কর্মকর্তা। এরপরে, শহিদ বুদ্ধিজীবীদের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর, উপস্থিত বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন্ এবং বলেন তাঁর নেতৃত্বে বাংলাদেশের জনগণ দেশমাতৃকার স্বাধীনতার সংগ্রামে সফল হয়। তিনি জানান, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্বলগ্নে জাবিত হারিয়েছে তার সূর্য সন্তানদের। পাকিস্তানি ঘাতকবাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরাজয় নিশ্চিত জেনে হত্যা করে বরণ্য ব্যক্তিবর্গকে। তিনি আরও বলেন, জাতিকে মেধাশুণ্য করার এই প্রক্রিয়া এখনো চলমান। বর্তমানে সরকার, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় এনে একদিকে যেমন আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন তেমনি এই রায় কার্যকরের মাধ্যমে তাঁদের বিদেহী আত্মা শান্তি পাবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এই আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, মান্যবর রাষ্ট্রদূত সকল শহিদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন। সবশেষে, বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Posts