অনুরূপ টিটু, হেলসিংকি: পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদের স্মরণের মধ্যে দিয়ে ফিনল্যান্ডে পালন করা হলো মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির কোনতুলায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইটি স্মারক ডাকটিকেট প্রকাশ করা হয় ফিনল্যান্ডে।
প্রচন্ড ঠান্ডা আর তুষারপাতের মধ্যেও এই দিবসটি উদযাপনে বিদেশী অতিথি এবং বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
উপস্থিত সুধীজন মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
দিবসের দ্বিপ্রহরে ছিল কোনতুলা আর্ট স্কুলের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী। শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আত্তে কালেভা এমপির ধারণ করা ভিডিও বক্তব্যে ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি বলেন ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ একটি চলমান প্রক্রিয়া, বর্তমানে হেলসিংকি সিটি প্রস্তাবিত নকশা নিয়ে কাজ করছে এবং এই প্রকল্পের জন্য সিটি কর্পোরেশনের একজনকে নিয়োগ প্রদান করা হবে বলেও জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সেইদা সোহরাবী বলেন, বিশ্বের প্রায় ৭৯০ কোটি মানুষ প্রায় ৭ হাজার ভাষায় কথা বলেন যার প্রায় অর্ধেকই ঝুঁকির মধ্যে রয়েছে। এসব মাতৃভাষা সংরক্ষণে তিনি সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম পৃষ্টপোষক সংবাদ ২১ ডটকমের প্রকাশক তাসলিমা জামান, কনতুলা আর্ট স্কুলের প্রধান হেইডি এবং আন্তি শিবাকপ। সার্বিক সহযোগিতায় ছিলেন অনুরূপ টিটু। আলোচনা সভা শেষে প্রধান পৃষ্টপোষক ও ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের চেয়ারম্যান সংবাদ ২১ডটকম সম্পাদক জনাব ভূইয়াঁ এন জামান সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি বৃন্দ, শিশু ও তাদের অভিবাবকরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন
At the end of the program, the guests, children and their parents paid their respects at Shaheed Minar.












