আইন আদালত চট্টগ্রাম

সংবাদ প্রচারঃ সাংবাদিকের বিরুদ্ধে হেলাল আকবর চৌধুরী বাবরের মামলা

গত ১৩ মার্চ দৈনিক যুগান্তর ই-পেপারে অর্থাৎ অনলাইন ভার্সনে ‘শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে মানহানিকর, বিব্রতকর ও অসত্য তথ্যের একটি সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন যুবলীগের সাবেক এক নেতা। আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলা গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামির নাম মাহবুব আলম লাবলু। তিনি দৈনিক যুগান্তরের ঢাকার কর্মরত সাংবাদিক। অন্যদিকে মামলার বাদীর নাম হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়, বাদি একজন সহজ সরল ও আইন মান্যকারি নাগরিক হন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। করোনাকালিন সময়ে তিনি করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবন করেন। এসময় তিনি মাস্ক,স্যানিটাইজার,অক্সিজেন বিনামূল্যে বিতরণ করেন। এজনয় তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয় তাকে সংবর্ধিত করে। তিনি বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সমাজসেবা করে আসছেন।৷ ৷ ৷ অপরপক্ষে মামলার আসামি দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার হিসেবে নিজেকে পরিচয় দেন। তিনি দেশের প্রচলিত আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নন। দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মনগড়া সংবাদ প্রচার ও প্রকাশ করে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করে নীরব চাঁদাবাজি করে আসছেন তিনি।
মামলায় আরও বলা হয়, মাহবুব আলম লাবলু অবৈধ ক্যাসিনো ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি সাংবাদিকতার আড়ালে ক্যাসিনো ব্যবসা করে অঢেল ধন সম্পত্তির মালিক হয়েছেন। আসামি ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় দেশের বিভিন্ন নিউজ চ্যানেলে আসামির বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন। আসামি বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভুয়া সংবাদ প্রচার করেন। এরই জের ধরে দৈনিক যুগান্তর ই-পেপারে অর্থাৎ অনলাইন ভার্সনে ‘শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে মানহানিকর, বিব্রতকর ও অসত্য তথ্যের একটি সংবাদ প্রকাশ করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘পত্রিকায় প্রকাশিত সংবাদটি পুরোটা ভুয়া। আমি করোনার সময় দেশের কল্যাণে কাজ করেছি। এখনো কাজ করছি। সব জায়গায় আমার সুনাম রয়েছে। চক্রান্ত করে সংবাদটি প্রচার করা হয়েছে। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, সঠিক বিচার পাব।’ তিনি বলেন,একটি পক্ষ আনার সফলতায় ঈর্ষান্বিত হয়ে মনগড়া সংবাদ প্রচার করে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। আমি আইনের কাছে গেছি এবং বিচার চেয়েছি।

Related Posts