সনজিত কুমার শীল।
প্রবাসী কল্যাণ কার্ডের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলার।
বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির
উদ্যোগে মহান স্বাধীনতা দিবস, ইফতার ও দোয়া মাহফিল গতকাল ৩১ শেষ মার্চ ২০২৩ইং শুক্রবার আল আইন সুপার রেস্টুরেন্ট মমতাজ হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ শাফিকের পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আল আইন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম হাজারী এবং মোহাম্মদ জাহাঙ্গীর এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবুধাবি দূতাবাসে নিযুক্ত শ্রম কাউন্সিলর মোহাম্মদ হাজরা সাব্বির হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাউজান থানার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ,বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আবদুল শুক্কুর, সাবেক সভাপতি আবদুল কাদের ছিদ্দিকি, সহ সভাপতি মোহাম্মদ সেলিম উল্লাহ খান সহ সভাপতি জহিরুল ইসলাম সহ সভাপতি শেখ মনসুর আহম্মদ উপদেষ্টা মনিরুল হক টুটুল উপদেষ্টা মোহাম্মদ মনছুর আহম্মদ,উপদেষ্টা মোহাম্মদ ইউনুছ চৌধুরীর সিআইপি, আল আইন বিসিসির সভাপতি ইঞ্জিনিয়ার মাকসুদ, জনতা ব্যাংকের ম্যানেজার তাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক মোহাম্মদ মিলন আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ টিপু,করিম মোহাম্মদ,দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল,মোহাম্মদ আমানুল্লাহ,মোহাম্মদ হারুন,মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মুন্না,মোহাম্মদ ওয়াহিদ,মোহাম্মদ জুয়েল,মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ ইউসুফ, শেহাব সুমন,মোহাম্মদ সাহাদাত হোসেন,মোহাম্মদ ইউকুব,মোহাম্মদ আমান, নিজাম,আল আইন আওয়ামিলীগ এর সভাপতি জনাব মোহাম্মদ হাছাউদ্দিন,আল আইন যুবলীগের মোহাম্মদ ফরিদ,এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। পরে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন এবং বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।












