আন্তর্জাতিক আরব আমিরাত ব্যবসা

শিল্পনগরী সানাইয়া পাঁচ নাম্বার তৃতীয় গলিতে ফ্যাশন স্টারস জেন্টস সেলুনের যাত্রা শুরু

 

সনজিত কুমার শীল।
সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি শিল্পনগরী মুসাফ্ফা পাঁচ নাম্বার তৃতীয় গলিতে বাংলাদেশী মালিকানাধীন ফ্যাশন স্টারস জেন্টস সেলুনের প্রথম শাখা গতকাল সন্ধ্যায় ফিতা কেটে উদ্বোধন করেন স্বত্বাধিকারী প্রসেনজিৎ কুমার শীল (মুন্না ভাই) ও ভাতিজা সত্যজিৎ শীল। উক্ত সুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, ব্যবসায়ী অপু দাশ, ব্যবসায়ী মৃনাল কান্তি ধর, হৃদয় ঋষি, ব্যবসায়ী বিপ্লব দাস জয়, ব্যবসায়ী দিলীপ দাশ, নেপাল শীল, মন্টু সরকার, সুদর্শন দাশ সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রসেনজিৎ বলেন ১৯৯৮ সালে আমি প্রবাসে পাড়ি দিয়েছি। এই প্রবাস পাড়ি দেওয়ার একমাত্র বাবা-মা ও আপনাদের আশীর্বাদে আজকে আমি আটটি প্রতিষ্ঠানের মালিক হয়েছি। হাটি হাটি পা পা করে আবুধাবি ও মুসাফ্ফা আমি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আবুধাবি, মোসাফ্ফা,বানিয়াছ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে সুলভ মূল্যে বিভিন্ন সেলুন ও বিউটি পার্লারে মা রাণী কসমেটিকের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের কর্মচারীরা নিত্য নতুন ডিজাইনের চুল কাটিং, সেভিং চুল ও দাড়ির কালারিং বিভিন্ন কসমেটিকের মাধ্যমে ফেসিয়াল করার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনে আশা অতিথীরা বলেন এই প্রবাসে আজকে বাংলাদেশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীরা রেমিনেন্সের মাধ্যমে দেশ উন্নত হচ্ছে। বৈধ করতে টাকা পাঠানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রবাসে থাকা সকল প্রবাসীরা দুবাই ইন্সুরেন্স এবং প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এ দেশের আইন-শৃঙ্খলার প্রতি সম্মান রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরিশেষে বিশ্ববাসী ও ব্যবসার প্রতিষ্ঠানের উন্নতি কামনায় প্রার্থনা করা হয়।

Related Posts