্
প্রবাসে বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার সাড়ে তিন বছরের মাথায় এনআইডি সেবা পেতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।এতে বক্তব্য রাখেন আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল , নাছির উদ্দিন তালুকদার , জাহাগীর কবির বাম্পী,গোলাম কাদের ইফতি ,সহ প্রমুখ নেতৃবৃন্দ ॥
এই লক্ষ্যে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ১৮-৩১ মে।
দূতাবাসের মাধ্যমে এনআইডি দেওয়ার কাজ তদারকিতে পরে এলেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকসহ একটি প্রশাসনিক টিম।
আজ আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে ইউ এইতে বসবাসরত বাংলাদেশী বলছি বাংলাদেশীদের জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইং এর মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। সভায় এনআইডি কার্যক্রম সংক্রান্ত নানা বিষয়ের উপর নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সাথে খোলাখুলি মত বিনিময় করেন প্রবাসীরা। অনুষ্ঠানে ইতিপূর্বে এনআইডি’র জন্য আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।












