জাতীয় পরিবেশ

বায়ুদূষণে বিশ্বে ঢাকার অবস্থান চতুর্থ

 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শুক্রবার ঢাকার অবস্থান চতুর্থ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কোর ১৫৩। বাতাসের মান অনুসারে এ বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একিউআই স্কোরে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, স্কোর ১৬৮। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৫। ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ স্থানে ভারতের কলকাতা, স্কোর ১৫১।

 

 

সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ার একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।

একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

 

Related Posts