আন্তর্জাতিক আরব আমিরাত শোক ও স্মরণ

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত   

 

নাছির তালুকদার, আমিরাত থেকে
শনিবার (১৯ আগস্ট) বাদে এশা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও শেখ খলিফা বিন জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুর রহমান খন্দকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যাপক আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহ সভাপতি শওকত আকবর, জামসেদুল আলম, মোছাফফা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সিকদার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবি সভাপতি সৈয়দ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি সভাপতি রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির যুগ্ন সাধারণ সম্পাদক মইন উদ্দিন মইন, জনতা ব্যাংক কর্মকর্তা রবিন কবির এনামুল, যুগ্ন সম্পাদক সেলিম উল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক সজল চৌধুরী, আবুধাবি যুবলীগ সভাপতি মাহবুব খন্দকার, মহিউদ্দিন সিদ্দিকী, সাহিত্য সম্পাদক- আয়ূব খান, সংগঠনের সদস্য ইমদাদ হোসেন, খোর্শেদুল আলম জুনিয়র, খোর্শেদুল ইসলাম, মোর্শেদুল আলম, মোহাম্মদ এরশাদ, নাসির মামুন প্রমুখ।
সমাপনী বক্তব্য আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল।
শুরুতে পবিত্র কুরআন তিলোয়াত করেন- মাওলানা মমতাজ উদ্দিন। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, জনতা ব্যাংক আবুধাবি শাখার কর্মকর্তাবৃন্দসহ ,আবুধাবি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, আবুধাবি যুবলীগ, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবি ও আবুধাবি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নেতাকর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Related Posts