নাজিরহাট কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার। ২০০১ সালের এই দিনে ভোরে জামালখানের বাসায় ঘুম থেকে ডেকে তুলে গুলি করে নির্মমভাবে হত্যা করে জামায়াত শিবিরের ক্যাডাররা। তিনি আমৃত্যু নাজিরহাট কলেজের অধ্যক্ষ ছিলপন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোসাংগিরি গোপাল কৃষ্ণ মুহুরী স্মৃতি সংসদ,মুক্তিযোদ্ধা সংসদ,কাকলী সংঘ,তাঁর প্রতিষ্ঠিত রোসাংগিরি উচ্চ বালিকা বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা ইত্যাদি।প্রেস বিজ্ঞপ্তি












