ইতিহাস চট্টগ্রাম

প্রবর্তক স্কুল এন্ড কলেজে মহান ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

 

প্রবর্তক স্কুল এন্ড কলেজে মহান ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। বিভিন্নœ ধর্মগ্রš’ থকে পাঠ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রোটারিয়ান শাদমান সাইকা শিফা তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে দেশের স্বাধীনতার ছাড়া যে অন্য কোন পথ ছিল না সেটা মুক্তিকামী মানুষকে তিনি বুঝিয়ে দিয়ে ছিলেন। পুরোদেশের মানুষকে এক সাথে এক জায়গায় তিনি নিয়ে আসতে পেরেছিলেন। পৃথিবীর অন্য কোন নেতা সেটা পারেননি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মনোজ কুমার দেব। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ছেলেবেলা, পঁচিশে মার্চের কালো রাত্রি, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অবদান ও গুরুত্ব এবং বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন ঐতিহাসিক ৭ই মার্চের আহ্বায়ক প্রভাষক চন্দনা ভট্টাচার্য। তাঁর বক্তব্যে তিনি ৭ই মার্চের প্রেক্ষাপট, স্বীকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ক্ষেত্রে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদান, প্রেরণা ও উৎসাহ প্রদান সম্পর্কে বলেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন সহ-প্রধান শিক্ষিকা রুমা মজুমদার, কলেজ শাখার সিনিয়র প্রভাষক সুপর্ণা চৌধুরী ।
অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন স্কুল শাখার শিক্ষিকা সীমা রাণী দেব । সঞ্চালনা করেন শিক্ষার্থী সুরাইয়া সিদ্দিকা ইসপা ও সত্যজিত ভৌমিক।
অনুষ্ঠান শেষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

 

Related Posts