ক্রিকেট চট্টগ্রাম

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  শনিবার 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হক রিপন, সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন, কামাল উদ্দিন, নাছির উদ্দীন, আবদুল মাবুদ, তৌহিদুল আলম। আরও বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন মেম্বার, মফিজুর রহমান, ইব্রাহীম সওদাগর, শরীফ উদ্দিন চৌধুরী, আবু সালেহ,  জাবেদ চৌধুরী, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক আবদুল সালাম, মামুনুল ইসলাম, আবসার উদ্দিন, আবদুল করিম মেম্বার, অহিদুল আলম,আবদুল ছবুর, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাজী টিংকু, জালাল উদ্দীন ছোটন, আলমগীর বাবু, কুতুবউদ্দিন পাভেল, বিএনপি নেতা বোরহান উদ্দিন, ইসহাক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো. জাহিদ, কৃষক দলের আহবায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষক দলের আহবায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, শ্রমিক দলের আহবায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আশরাফুজ্জামান সৌরভ, মোশাররফ হোসেন রুবেল, মনির উদ্দিন নয়ন, ইরফান, জয়নাল আবেদীন, পৌর ছাত্রদল নেতা ইমরান, আলী হোসেন,

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।

আগামী ১২ এপ্রিল শনিবার বিকেলে তিনটায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রতিদ্ধন্ধীতা করবেন চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন বনাম লোহাগড়া ফুটবল একাদশ।

Related Posts