চট্টগ্রাম ধর্ম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফটিকছড়িতে সরওয়ার আমলগীরের উদ্যোগে গণদোয়া মাহফিল

 

 

রফিকুল আলম,ফটিকছড়ি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত চট্টগ্রাম-২, ফটিকছড়ি সংসদীয় আসনের প্রার্থী সরওয়ার আলমগীর ও ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত উদ্যোগে খতমে-কোরআন গণদোয়া মাহফিল বুধবার ১০ ডিসেম্বর বাদ আছর ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পুরো বাংলাদেশ অসুস্থ হয়ে গেছে। প্রতিটি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে তাঁর জন্য দোয়া করছে।
তিনি আরও বলেন,সকল সম্প্রদায়ের মানুষ দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া ও আর্শিবাদ করছেন। এমন একজন নেত্রী, যিনি তিনবার দেশ পরিচালনা করেছেন, বিগত আঠারো বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন,বিনা দোষে কারাবরণ করেছেন – তিনি আমাদের মায়ের মতো,যাঁর জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি।
গণদোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমেদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী,পৌরসভা সদস্য সচিব আবুল কালাম আজাদ,মুনসুর আলম চৌধুরী,এস এম শফিউল আলম,মহিব উল্লাহ বাহার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, লেলাং ইউনিয়ন বিএনপি সভাপতি সরোয়ার হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ওঅঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সব শেষে দেশ নেত্রীর দ্রূত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

Related Posts