নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পাঠ করেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রিসভার শপথ আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে জামায়াত ইসলামী, এনসিপি ও অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
দুপুর ১২টার দিকে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সংসদই হবে দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তারা বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান












