নিজস্ব প্রতিবেদক
নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের কমিটিতে ভাইস চেয়ারপারসন হয়েছেন মো. আসিফ চৌধুরী। তিনি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলমের সই করা চিঠিতে ছয় মাসের জন্য অ্যাডহক ভিত্তিতে ১১ সদস্যের কমিটির বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম জেলার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের কমিটি সংক্রান্ত আগের অফিস সার্কুলার স্বাস্থ্য/এসজি-৪২০০/২০২৫ (৪ আগস্ট ২০২৫) এর মাধ্যমে গঠিত কমিটির মেয়াদ গত ৩ ফেব্রুয়ারি উত্তীর্ণ ও বিলুপ্ত ঘোষণা করা হলো।
কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অ্যাডহক ভিত্তিতে কমিটি গঠন করা হলো।
কমিটিতে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসককে চেয়ারপারসন, মো. আসিফ চৌধুরীকে ভাইস চেয়ারপারসন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা সদর দপ্তরের স্বাস্থ্য বিভাগের পরিচালক, ডা. তাসলিম চৌধুরী, ডা. নাজ সোহানী সুলতানা, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার ও মর্জিনা বেগমকে সদস্য এবং জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিটের পরিচালক/ইনচার্জকে সদস্যসচিব করা হয়েছে।
জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের ভাইস চেয়ারপারসন হলেন আসিফ চৌধুরী











