চট্টগ্রাম শোক ও স্মরণ

অধ্যক্ষ  সরোয়ার কামাল আজিজীর ইন্তেকাল

দেশের বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল আজিজী শুক্রবার বিকেল পাঁচটায় আসরের নামাজের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মরহুম সরোয়ার কামাল আজিজী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির এবং লোহাগড়ার পদুয়াস্থ জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যু কালে তিনি সাত কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রাজনৈতিক সহযোদ্ধা, ভক্ত, গুনগ্রাহী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ শনিবার দুপুর দুইটায় চট্টগ্রামের লোহাগাড়া জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দেশের বিশিষ্ট এই আলেমে দ্বীন ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ ও প্রদানে অনেক অবদান রেখেছেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে সংশ্লিষ্টতার পাশাপাশি একটি মাদ্রাসা পরিচালনা করে দ্বীনের খেদমত করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Posts