সনজিত কুমার শীল
তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মাহে রমজানের অবদান অনস্বীকার্য। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) দুবাই কাসর আল জার্ফ রেস্টুরেন্ট হলরুম প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সংবর্ধিত অতিথি মাওলানা আবুল কালাম বয়ানী একথা বলেন । সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম বয়ানী। বিশেষ অতিথি ছিলেন ইউএই গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ তারেক, কবি ওবায়দুল হক, সাংবাদিক মাহবুব হাসান হৃদয়, নাসিম উদ্দিন আকাশ,ওবায়দুল হক মানিক,মোহাম্মদ সাফায়েত, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আবু চৌধুরী,মোহাম্মদ মিজান, মাওলানা মোহাম্মদ সেকান্দার,ফয়সল আহমেদ,মোহাম্মদ রফিক,মোহাম্মদ ইয়াকুব, হাফেজ সেকান্দর, মাওলানা দিদার প্রমুখ। কোরান তেলাওয়াত করেন মামুন মাহিন এবং নাতে রাসুল পরিবেশন করেন হাফেজ সেকান্দর। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।












