আন্তর্জাতিক আরব আমিরাত রাজনীতি

প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে শিল্পনগরী মোছাফ্ফা ছানাইয়া ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট বলরুমে মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে ইফতার- দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৬ শে মার্চ রবিবার রাতে প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদ মোহাম্মদ শাহাজাহান ও হাবিবুর রহমান হাবিবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সাবেক উপদেষ্টা ও নবনির্বাচিত আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হাজী শরাফত আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সহ-সভাপতি ও আমিরাত বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাকের হোসেন খতিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজল মির্জা, সিরাজুল ইসলাম নবাব, সারোয়ার আলম ভুট্টো, মুসা আল মাহমুদ চৌধুরী, ফরিদ আহমদ, , কামাল উদ্দিন, আবুল কালাম, এসকে সুলতান, শাহিন আলম পাটোয়ারী, আব্দুল হাই, আমিনুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আলী সুমন, আবু রাসেল, ইদ্রিস মিয়া, মামুন মিয়া সোহেল রানা সহ প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদ ও আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা নেতৃবৃন্দ সহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন স্বাধীনতার ইতিহাস কখনো বিকৃত হবে না। দেশে বর্তমানে কোন গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, কিভাবে স্বাধীনতা এনেছিল আমাদের দেশের মুক্তিযোদ্ধারা সবার জানা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন কিন্তু বর্তমান সরকার তা অস্বীকার করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। মাহে রমজান উপলক্ষে বিশ্ববাসীর মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts