সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে গত ১৬ ই মে সোমবার ২০২২ ইং আবুধাবির সিআইপি হলে আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি ও আবুধাবি শাসক শেখ খলিফা জায়েদ আল নাহিয়ান এর মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসী কল্যাণ সংস্থা আহবায়ক মোঃ ইস্কান্দরের সঞ্চালনায় এনামুল হক নিজামী সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর, মানবতার কবি, মানবতার ফেরিওয়ালা প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম খান সিআইপি। মোহাম্মদ ওসমান গনির কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ সরোয়ার আজম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুসা, মোঃ জাফর উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক ও ব্যবসায়ীর সঞ্জিত কুমার শীল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার বাবু দীপক দাস, আব্দুল মান্নান সহ অন্যান্যরা। বক্তারা বলেন আমি রাতে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শেখ খলিফার মতো মানুষ পাওয়া বর্তমানে বিরল। সাথে সাথে আমিরাতের মহামান্য বর্তমান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কে অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে শেখ খলিফা ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া এবং মাহফিলের মোনাজাত করেন মোহাম্মদ ইমরান হোসেন।
আবুধাবিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল












