চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারের দক্ষিণ পাশে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা মরহুম সাংবাদিক ছিদ্দিক আহমেদের ছেলে। এবং উপজেলার চুনতি ডেপুটি পাড়ার শোয়েবের ভাগিনা। সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মোটরসাইকেল আরোহী মারুফকে বিপরীতমুখী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান মারুফ। ##












