চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা নিবাসী, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের সরঞ্জাম-যন্ত্রকৌশল শাখার অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও নগরীর শ্রীশ্রী দেওয়ানেশ্বরী কালি মন্দিরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ধীরেন্দ্র শীল (৯২) আজ ১৮ জুন শনিবার সকাল সাড়ে ৮টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত প্রকৌশলী ধীরেন্দ্র শীল শ্রীশ্রী দেওয়ানেশ্বরী কালি মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, উপদেষ্টা ও আনোয়ারা শীল কল্যাণ সমিতির সভাপতিও ছিলেন। আজ ১৮ জুন শনিবার বিকেলে গ্রামের বাড়ি পরৈকোড়ার মাহাতায় পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।
শোক ঃ প্রকৌশলী ধীরেন্দ্র শীলের মৃত্যুতে শ্রীশ্রী দেওয়ানেশ্বরী কালি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বিনোদ বিহারী মজুমদার ও সাধারণ সম্পাদক অমল কর্মকারসহ পরিষদের সকল কর্মকর্তা-সদস্যগণ গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে প্রয়াতের আত্মার সদগতি কামনাসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ###












