এনায়েত বাজারের সম্ভ্রান্ত পরিবার শাহেদ আজগর ও রাশেদ আজগর পরিবারের পক্ষ থেকে এনায়েত বাজার জুবলি রোডস্হ এলাহি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আজ বিকেল পাঁচটায় নাজমা সাত্তার ক্লিনিকের “ফ্রি ক্লিনিক সেবা” শুভ উদ্বোধন করা হয়।উক্ত ক্লিনিকের স্বত্বাধিকারি ডা.ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ- অর্থ সম্পাদক ও করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।
এসময় প্রধান অতিথি হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোড়ঁগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রতিটি এলাকায় হাসপাতাল ক্লিনিক স্বাস্হ্য সেবা কেন্দ্র গড়ে তুলছেন। তার পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি এইভাবে চিকিৎসাসেবায় এগিয়ে আসে তাহলে মানুষের হাতের নাগালেই পৌঁছে যাবে স্বাস্থ্য সেবা। উপকৃত হবে দেশের সাধারণ জনগণ।
সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে এবং স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করতে সরকারের পাশাপাশি বিত্তবান ও সমাজ সচেতন মানুষ এভাবে এগিয়ে আসলে স্বাস্থ্য সেবা থেকে কেউ বঞ্চিত হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা বাচ্চু বলেন, চিকিৎসা ক্ষেত্রে বর্তমান সরকারের যে সাফল্য তা ধরে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। চিকিৎসা খাতকে উন্নত ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছেন। সরকারের পাশাপাশি এই ধরনের ব্যাক্তিগত উদ্যাগ চিকিৎসা খাতে আরও সফল বয়ে আনবে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ বলেন , দারিদ্র্য জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রতিটি এলাকায় এলাকায় ফ্রি স্বাস্হ্য সেবা ক্লিনিক গড়ে উঠা প্রয়োজন। তার জন্য বিত্তবানদের সহায়তা প্রকাশ করেম তিনি।
এসময় বক্তব্য রাখেন ডা. নওশাদ আহমেদ, পুষ্টিবীদ ডা.রেশমী ইসলাম, উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা নেজাম উল্লাহ, আবসার খান,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সিরাজ, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, তৌহিদুল ইসলাম মিতু, সাংবাদিক মাহবুবুল আলম,আব্দুল মান্নান, আবদুস শুক্কুর,মাহমুদুল হক চুন্নু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দীন তামিম,
উক্ত ক্লিনিকের প্রতি সপ্তাহে তিনদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দুইজন চিকিৎসক ও একজন পুষ্টিবীদের সমন্বয়ে ফ্রি চিকিৎসা সেবা চলবে।












