আন্তর্জাতিক বিদেশ

টরেন্টোতে ঈদের বিশাল উৎসবে মানুষের ঢল

 

মোশাররফ হোসেন: জুলাই মাস।রোদ ঝলমল । তিন বছর ধরে করোনাকে জয় করে ঈদ উল আযহার উৎসবে মানুষের ঢল নেমেছিল টরনটোর ডেনটোনিযা পার্কের বিশাল এলাকায় ।
ফুটবল, বেসবল , বাস্কেটবল ও বাঙালির ঐতিহ্য একুশের শহীদ মিনারে র এলাকায় সকাল থেকে জনতার ঢল শুরু হয়।। নারী পুরুষ শিশু কিশোর কিশোরীদের কোলাহলপূর্ণ মিলনমেলায় পরিণত হয় ডেনটোনিয়া পারক।
সবার মিলনমেলা ছিল ঈদ উল আযহার নামাজে অংশগ্রহণকে ঘিরে ।দীর্ঘদিন পর ঈদের নামাজ এখানে পড়তে পেরে সকলে আনন্দিত । মহান আল্লাহ্তায়ালার কাছে এজন্য নামাজ শেষে ইমাম সাহেব বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
এখানে বিচেস অব ইস্ট ইয়র্ক ও এসকারবোরো এলাকার এমপিপিরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।ক্রিসেনট টাউনেরআশেপাশের ৩৫তলা ভবন ও।বাঙালির প্রাণকেন্দ্র ড্যানফোরথসহ দূরদূরান্ত থেকে মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। গাড়ির কিউ পড়ে গিয়েছিল । এ যেন মহাউৎসব ।

Related Posts