উপজেলা চট্টগ্রাম নির্বাচন

বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচন ফের স্থগিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন আবারও স্থগিত করেছে নির্বাচন কমিশন। চাম্বলের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল কাদেরের রিট পিটিশনের কারণে এই নির্বাচন স্থগিত করা হয়।

মঙ্গলবার (১২ জুলাই) কমিশনের নির্বাচন পরিকল্পনা বিভাগের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা।

তিনি বলেন, ‘কমিশন থেকে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

উল্লেখ্য বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Related Posts