সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী সাবেক যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য যুবনেতা বাবু সুরঞ্জিত বড়ুয়া লাভুর ব্যবস্থাপনায় চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশী বৌদ্ধদের সর্ব্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাথের মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম. পি. ), এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি,বৌদ্ধ যুব সমিতি,বৌদ্ধ মহিলা সমিতি,বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সদস্য -সদস্যা বৃন্দ।












