আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত 

 

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আবুধাবির নোভেল হোটেলের বল রুমে শোক দিবসের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইফতেখার হোসাইন বাবুল। সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, প্রধান বক্তার বক্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, গোলাম কাদের ইফতি সহ আরো অনেকে।
আবুধাবি যুবলীগের সভাপতি জাকের হোসেন জসিমের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্ম ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অগ্রগতি দেখে একটি মহল হিংসার আগুনে জ্বলছে। তারা দেশ বিদেশে নানা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
পরে শেখ মুজিবসহ দেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যারা আত্মা ত্যাগ করেছেন তাদের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

Related Posts