পটিয়া প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি দাম্মাম সৌদি আরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে দাম্মাম হোটেল হলি ডে মিলনায়তনে ফ্রেন্ডস অব দাম্মাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাসান খাঁন ও মাহবুবুর রহমান টিপুর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাশেম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহ সভাপতি শফিকুল ইসলাম, ডাঃ নাহিদা খানম শিমু।
এসময় আরও উপস্হিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেজিওনাল ম্যানেজার ও বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সদস্য ইমরান পাটোয়ারী, ইয়াকুব আলী, মোঃদেলোয়ার,লোকমান হাকিম,মো. নাছের, মোঃনজরুল ইসলাম, ইন্জিনিয়ার তাজুল ইসলাম,সোহরাব সরকার, রিংকু সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগষ্টের শোক কে শক্তিতে পরিনত ও সকল ষড়যন্রকে প্রতিহত করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্য প্রবাসীদের আহবান জানান। বৈশ্বিক সংকট মোকাবেলায় সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা কামনা করেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগ।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।












