উপজেলা চট্টগ্রাম

পটিয়ায় ২৫০ জন দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া ২৫০ দরিদ্র মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পটিয়া পৌরসভা ৪ নং ওয়াড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের মাঝে বিতরন পূর্ব এক আলোচনা সভা ওয়াড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, কাউন্সিলর গোফরান রানা।
এসময় আরো বক্তব্য রাখেন ইকবালুর রহমান রহমান ওপেল, তারেকুর রহমান তারেক, রবিউল আলম খোকন, আবুল হাসান সোহেল, শাহরিয়ার শাহজাহান, আলী আজম ওয়াসি ও আমজাদ হোসেন প্রমুখ।

Related Posts