মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফটিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির মতিবিনিময় সভায় ইউপি চেয়ারম্যানদের সর্ব সম্মতিক্রমে তারা সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন । চেয়ারম্যান সমিতির উপদেষ্টা, বক্তপুর ইউপি চেয়ারম্যান এম সোলেমান বি.কম এর সভাপতিত্বে ও উপদেষ্টা সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়নহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম, ধর্মপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক,
হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং ইউপি চেয়ারম্যান একে এম সরোয়ার হোসেন, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল আলম, কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম, জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দীন, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগান বাজার ইউপি চেয়ারম্যান মো.সাজু, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিফন। সভা শেষে ইউপি চেয়ারম্যানগন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এর সাথে সাক্ষাৎতে মিলিত হন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা উপস্থিত ছিলেন।
ক্যাপশন. ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতি হলেন শাহীন সম্পাদক জানে আলম
ক্যাপশন. ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দরা উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এর সাথে সাক্ষাৎ












