অপরাধ উপজেলা চট্টগ্রাম

বালু খেকো লোকমানকে ১মাসের কারাদন্ড দিলো ভ্রাম্যমান আদালত

 

মো.এমরান হোসেন ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির ধুরু নদী থেকে  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো.লোকমান (৪০) নামের এক বালু খেকোকে ১মাসের কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি ফটিকছড়ি পৌরসভার ১নং ওর্য়াডের উত্তর রাঙামাটিয়া এলাকার মৃত মো. ইউনুস’র পুত্র ।
জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটির চেঙ্গারপুল এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ১২ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত । অভিযানে ৫০০০ হাজার ঘনফুট উত্তোলনকৃত বালুসহ বালু খেকো লোকমানকে গ্রেফতার করা হয় । এসময় লোকমান অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ৪(গ) ধারা অনুযায়ী ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ৫০০০ হাজার ঘনফুট বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে ফটিকছড়ি পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক চৌধুরীর জিম্মায় প্রদান করা হয় এবং নিলামে বিক্রির মাধ্যমে টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশন প্রদান করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। তিনি বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বালু খেকো লোকমান রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন জনের নাম ব্যবহার করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করে আসছি ল। তার কারাদন্ড হওয়ায় ও বালু জব্দ করায় ওই নদীর পাড়ের সাধারন মানুষ প্রসাশনকে ধন্যবাদ জানান।

Related Posts