সনজিত কুমার শীল।
জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে গত রবিবার ২০২২ ইং মুরাদপুর জামান হোটেল রেস্টুরেন্ট হল রুমে সংযুক্ত আর বৈদেশিক শাখার উপদেষ্টা সাংবাদিক ও ব্যবসায়ী বাবুর সনজিত কুমার শীলকে সংবর্ধনা দেওয়া হয়। জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাস আকাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক টিটু শীলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লিটু সূত্রধর, অর্থ সম্পাদক অরূপ দাস রুবেল, সিনিয়র সদস্য নিউটন দেব সদস্য শান্টু শীল সহ আরো অনেকে। সংবর্ধিত অতিথি সাংবাদিক সনজিত কুমার শীল বলেন দেশে এখন হিন্দু নির্যাতনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ নির্যাতন রুখে দাঁড়ানোর জন্য সবাই একত্রিত হয়ে উগ্রবাদীদের সাথে লড়তে হবে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা চাই সবাই মিলেমিশে এদেশে কোন সম্প্রদায়িক দাঙ্গা না হোক। এদেশে বসবাস করার সকল ধর্মের অধিকার রয়েছে। হিন্দুদের আর ঘরে বসার সময় নেই সুযোগ এসেছে সবাই একত্রিত হয়ে ধর্মকে টিকিয়ে রাখার। প্রতিটি গ্রামে, শহরে গীতা স্কুল প্রতিষ্ঠিত করা। মানুষের অধিকার আদায় করতে এই জাগো হিন্দু পরিষদ যথেষ্ট ভূমিকা রেখেছে বলে জানান অতিথি।












